Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Saturday, 30 April 2016

কার্টুন মুভি বানানোর দারুন একটি সফটওয়ার ডাউনলোড করে নিন।আর নিজে নিজে কার্টুন বানান।

সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চি ভালো আছেন।আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা ছাড়াই কার্টুন বানিয়ে ফেলতে পারবেন।
সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।
আপনি কোন কিছু জানা ছাড়া আস্তে আস্তে কার্টুন মুভি বানাতে পারবেন।
সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।
সফটওয়্যার অনেক ভাষা সমর্থন করে এবং উইন্ডোজ 7 সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা “eSpeak” বক্তৃতা ইঞ্জিন ব্যবহার করে।
যাই হোক সফটওয়ারটিতে অনেক ভাষার কার্টুন বানানো যাবে।এমনকি আপনি বড় আকারের কার্টুন মুভিও বানাতে পারবেন।
সফটওয়ারটির সাইজ ও কম আছে মাএ ৬.৪৭ মেগা বাইট।
আর ডাইরেক্ট সফটওয়ারটির ডাউনলোড লিংক এখানে ডাউনলোড


 Riaz

NID Card হাতে না পাওয়ার কারণে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারছেন না?


আসছালামুআলাইকুম !
যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID card হাতে না পাওয়ার কারণে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য লিখতে বসলাম আজকের এই ব্লগ-পোস্ট। এখন আপনি চাইলেই অনলাইন থেকে আপনার NID কার্ডের সফট-কপি সংগ্রহ করে সেটা দিয়ে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড বা NID কার্ডের সফট-কপি সংগ্রহ করবেন।

শুরুতেই একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই তা হল আপনি যখন ভোটার হয়েছিলেন তখন আপনাকে একটি ফরম পূরণ করতে হয়েছিল এবং যখন নিজের ছবিসহ নাম ঠিকানা আপডেট করিয়েছেন তখন আপনাকে ঐ ফরমের নিচের অংশটি কেটে দেয়া হয়েছিল যেটি নিচের ইমেজে লাল মার্ক করে দেখানো হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পূর্ণ ফরমটির চিত্রই দিয়ে দিলাম।


আপনি যখন অনলাইন থেকে NID কার্ডের সফট কপি সংগ্রহ করবেন তখন উপরের xxxxxxx চিহ্নিত স্থানে যে ৮ সংখ্যার নম্বর রয়েছে সেটি লাগবে।

এখন প্রথমেই আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে এই  লিংকে ক্লিক করুন।

এরপর নিচের মত আসবে,


উপরের পেইজের ১ম বক্সে "ফরম নম্বরে" মার্ক করে আপনার ভোটার নিবন্ধন ফরমের ঐ ৮ সংখ্যার স্লিপ নম্বর দিন। এরপর বাঁকি সব কিছু ঠিকঠাক পূরন করে "ভোটার তথ্য দেখুন" বাটনে ক্লিক করলেই নিচের চিত্রের মত তথ্য দেখতে পাবেন।


এখন উক্ত পেজ থেকে আপনার NID নম্বরটি লিখে নিন। তারপর খেয়াল করুন ঐ পেজে উপরের অংশের মেনুবারে "রেজিস্টার" লেখা আছে। সেখানে ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ আসবে। এবার সব কিছু ঠিকঠাক পূরণ করুন।


রেজিস্টার সফল হয়ে যাবার পর এখন লগিন করার পালা। লগিন করতে এখানে ক্লিক করুন। তাহলে নিচের মত পেইজ আসবে,


ওখানে সব তথ্য ঠিকঠাক দিন এবং ভেরিফিকেশনের জন্য মোবাইল বাছায় করুন। তারপর সামনে বাটনে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে সাবমিট করুন। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত NID কার্ডের তথ্য।
 যেটি দেখতে নিচের মত,


এখন যদি আপনি আপনার NID কার্ডের সফট-কপি ডাউনলোড করতে চান তাহলে উপরের তীর চিহ্নিত স্থানে অর্থ্যাৎ "পরিচয় বিবরণীতে" ক্লিক করুন। তাহলেই আপনার NID কার্ডের সফট-কপি ডাউনলোড হয়ে যাবে। এখন সেটা প্রিন্ট আউট করে আপনার সিম রি-রেজিস্ট্রেশন কিংবা NID সংশ্লিষ্ট যে কোন* কাজে লাগাতে পারেন। পোস্টটি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকলে ছোট্ট একটা ধন্যবাদ দিতে ভুলবেন না যেন